• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

যশোর অভয়নগরে গড়াই পরিবহনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, নারী যাত্রী আহত

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় গড়াই পরিবহনের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত ও এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম আব্দুর রহিম বিশ্বাস (৬০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে। আহত নারী যাত্রী রহিমা বেগম (৫৯), স্বামী আব্দুল মান্নান, গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রহিম বিশ্বাস ইজিবাইক চালিয়ে নুরবাগ বাসস্ট্যান্ড থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন। পথে নওয়াপাড়া পৌরসভার তালতলা এলাকায় পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের (রেজিঃ ঢাকা মেট্রো-ব ১৪-৬৭২৮) একটি বাস বেপরোয়া গতিতে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক রহিম বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান এবং যাত্রী রহিমা বেগম গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় রহিমা বেগমকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রহিম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন এবং রহিমা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd