• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আহত যুবককে ফের মারধরের অভিযোগ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা যশোর সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, বিএনপির তিন নেতার বিরুদ্ধে অভিযোগ যশোরের চৌগাছায় ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ যশোরে ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণের আংটি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা, ১৬ জন আটক

যশোরে পৃথক ঘটনায় তিনজন দগ্ধ ও আহত

Reporter Name / ১৭২ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ:

যশোরের মনিরামপুর ও বাঘারপাড়ায় পৃথক ঘটনায় তিনজন আহত হয়েছেন। মনিরামপুরে অটো রাইস মিলে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন এবং বাঘারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন আহত হয়েছেন।

মনিরামপুরে,শুক্রবার রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুরে আব্দুস সালাম অটো রাইস মিলে কাজ করার সময় মেশিনে আগুনে হিট দেওয়ার সময় দুর্ঘটনাবশত আগুনের বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক মেহেদী হাসান (২৮) ও মনিরুল ইসলাম (৩০) দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

অন্যদিকে একই দিনে সকাল ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন জসিম (৫০) নামে এক ব্যক্তি। এক্কোবার মোল্লা, মোজাফফর, সাহারুল ও সাইফুল ইসলাম হামলা চালায় বলে আহত জসিম জানান।

পরে স্থানীয়রা আহত জসিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd