• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

যবিপ্রবিতে পর্দা উঠলো ‘এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫’

Reporter Name / ২০৪ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

যবিপ্রবিতে পর্দা উঠলো ‘এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫’
যশোর অফিস 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের আয়োজনে ও এআইএস ক্লাবের সহযোগিতায় খেলোয়াড় নিলামের মধ্য দিয়ে শুরু হয়েছে “এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫”।
রবিবার (১২ অক্টোবর) সকালে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
চারটি দল ডেবিট ডায়নামোস, ক্রেডিট কিংস, রেভিনিউ রেঞ্জার্স ও অডিট অ্যাভেঞ্জারস খেলোয়াড় নিলামে অংশ নেয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
কার্নিভালে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, লুডু, পেনাল্টি শুটসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd