• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটিতে তালা, অন্যটিকে লাখ টাকা জরিমানা চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জেইউজের যশোরে শামীম শেখের মৃত্যুতে তৃণমূল জাগপার শোক প্রকাশ যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোর পূর্বশত্রুতার জেরে যুবককে আটকে রেখে পিটিয়ে জখম

যশোর চৌরাস্তায় বনফুলে ভোক্তা অধিকারের অভিযান, লাখ টাকা জরিমান  মিষ্টির পাশেই তেলাপোকার অবাধ বিচরণ!

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
 যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে দোকানটির ভেতরের পরিবেশ, মিষ্টি সংরক্ষণব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে নানা অনিয়মের চিত্র উঠে আসে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান।
অভিযান চলাকালে দেখা যায়, বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির আশপাশে অবাধে বিচরণ করছে তেলাপোকা। এমনকি মিষ্টি সংরক্ষণের স্থানের পাশেও তেলাপোকার উপস্থিতি চোখে পড়ে। মিষ্টির মতো সংবেদনশীল খাদ্যপণ্য যেখানে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করার কথা, সেখানে এমন দৃশ্য ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ ছাড়া দোকানে বিক্রির জন্য রাখা মিষ্টির গায়ে প্রয়োজনীয় ট্যাগ না থাকার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে। এতে পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত তথ্য প্রদর্শনের বিষয়টি নিয়েও প্রশ্ন দেখা দেয়।
অভিযানে এসব অনিয়মের চিত্র পাওয়ার পর বনফুল মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd