• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
মাদক ব্যবসায় জড়াতে অস্বীকৃতি—আর সেই ‘অপরাধেই’ ঘরজামাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর ও শালার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে।
আহত মোহাম্মদ আজিম বিশ্বাস (৩৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে জোরপূর্বক মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত হতে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বশুর ও শালা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় বলেও দাবি করেন তিনি।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আজিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওসমানপুর গ্রামের বাসিন্দা ওবায়দুল (৪৮) ও তার ছেলে শুভ (১৮)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd