• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোরে এক নারীকে অপহরণ করে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার তালাকপ্রাপ্ত স্বামী নূর আলম হোসেনের (৩১) বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে ভুক্তভোগী নারী যশোর কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী যশোর সদর উপজেলার বকচর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত নূর আলম হোসেন শার্শা উপজেলার বড় নিজামপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, ২০১৯ সালে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। পরবর্তীতে চিকিৎসাগত পরীক্ষার মাধ্যমে অভিযুক্তের সন্তান জন্মদানে অক্ষমতার বিষয়টি জানতে পেরে ২০২৬ সালের ১৮ জানুয়ারি তাকে তালাক দেন ভুক্তভোগী। এরপর থেকে অভিযুক্ত পুনরায় বিয়ের জন্য বিভিন্ন সময়ে মোবাইল ফোনে চাপ ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৫ মার্চ পরিবারের কয়েকজনের সহায়তায় অভিযুক্ত ভুক্তভোগীকে যশোর শহরের মুজিব সড়কের টাউন হল মাঠসংলগ্ন একটি কাজী অফিসে নিয়ে জোরপূর্বক পুনরায় বিয়ে করেন। তবে দুই দিন পর, ২৭ মার্চ তিনি আবারও তালাক দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৬ জুন রাত ৮টার দিকে যশোর শহরের মনিহার মোড়ে ফল কিনতে গেলে অভিযুক্ত ও অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে শার্শা উপজেলার বড় নিজামপুরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ২৩ জুলাই রাত ১০টার দিকে অভিযুক্ত আবারও তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অসুস্থ হয়ে পড়লে গত ২৫ জুলাই সকালে চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে এসে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd