
আহবান নিউজ :
যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার৭৪০ টাকাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়,শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর কেলেরকান্দা এলাকায় অভিযান চালিয়ে সালমা খাতুন(৩৮) ও আমেনা খাতুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় আরেক আসামি পালিয়ে যায়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে রোববার (১৯ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।