
আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা উপজেলার সাড়াতলা বাজার-ফুলসার সড়কের একটি সেতুর ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফি (৪০) এবং সালতা গ্রামের জুয়েল হোসেন (২৫)।
যশোর ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডল জানান, এসআই (নিরস্ত্র) মো. সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।