• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনিরামপুরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হত্যাকাণ্ড: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২ যশোরে বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট,আগুনে পুড়ল তার যশোর অভয়নগরে পুকুর থেকে চায়নিজ রাইফেলের গুলি ও চার্জার উদ্ধার নতুন টিভির নামে পুরাতন টিভি বিক্রির অভিযোগ যশোরে র‌্যাংগস শোরুম ইনচার্জের বিরুদ্ধে মামলা বেনাপোল বন্দরে জালিয়াতি: ৬ কোটি টাকার জব্দ ভারতীয় পণ্য উধাও যশোর রেডক্রিসেন্ট ইউনিটে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার পুলিশের কাজে বাধা ও অসৌজন্যমূলক আচরণ: ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ যশোরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত আহত ২ চৌগাছায় এক রাতে সাত গ্যাস সিলিন্ডার ও ট্রাকের যন্ত্রাংশ চুরি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত আহত ২

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর বাঘারপাড়া ও মণিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত এবং দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ছোট খুদড়া জামতলা মোড়ে মোটরসাইকেল ও মাটি বহনকারী টলির মুখোমুখি সংঘর্ষে হাসিবুল বাসার শান্ত (১৭) নামে এক কিশোর নিহত হন। এ ঘটনায় হাসান শেখ নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হাসিবুল বাসার শান্ত বাঘারপাড়া উপজেলার খালিয়া ইউনিয়নের জহুরপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। আহত হাসান শেখ যশোর সদর উপজেলার চাচড়া-পুলেরহাট এলাকার আনসার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও হাসান মোটরসাইকেলে করে খাজুরা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ছোট খুদড়া জামতলা মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে মাটি বহনকারী একটি টলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে শান্ত মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত হাসান শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও টলি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে তহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হন।
আহত তহিদুল ইসলাম কাজিয়াড়া গ্রামের কামাল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তহিদুল ইসলাম নওয়াপাড়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে কাজিয়াড়া এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd