• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনিরামপুরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হত্যাকাণ্ড: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২ যশোরে বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট,আগুনে পুড়ল তার যশোর অভয়নগরে পুকুর থেকে চায়নিজ রাইফেলের গুলি ও চার্জার উদ্ধার নতুন টিভির নামে পুরাতন টিভি বিক্রির অভিযোগ যশোরে র‌্যাংগস শোরুম ইনচার্জের বিরুদ্ধে মামলা বেনাপোল বন্দরে জালিয়াতি: ৬ কোটি টাকার জব্দ ভারতীয় পণ্য উধাও যশোর রেডক্রিসেন্ট ইউনিটে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার পুলিশের কাজে বাধা ও অসৌজন্যমূলক আচরণ: ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ যশোরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত আহত ২ চৌগাছায় এক রাতে সাত গ্যাস সিলিন্ডার ও ট্রাকের যন্ত্রাংশ চুরি

যশোর অভয়নগরে পুকুর থেকে চায়নিজ রাইফেলের গুলি ও চার্জার উদ্ধার

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোর অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের একটি পুকুর থেকে চায়নিজ রাইফেলের সাত রাউন্ড গুলি ও একটি চার্জার উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার সিদ্ধিপাশা (সোনাতলা) গ্রামের মোস্তফা মোল্লার পুকুর থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিপাশা গ্রামের মোক্তাদির মোল্লা (৮) ও ওয়াজেদ মোল্লা (১১) নামে দুই শিশু পুকুরে গোসল করতে নামে। এ সময় মোক্তাদিরের পায়ের নিচে পানির মধ্যে কোনো একটি বস্তু অনুভূত হলে সে ডুব দিয়ে সেটি তুলে আনে। পরে তারা বিষয়টি পরিবারের সদস্যদের দেখালে সেটি একটি অস্ত্রের চার্জার ও গুলি বলে সন্দেহ হয়। খবর পেয়ে সোনাতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো নিজেদের হেফাজতে নেন।

পরবর্তীতে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র)নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে সাত রাউন্ড চায়নিজ রাইফেলের গুলিসহ একটি চার্জার জব্দ করেন।

যশোর অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানায়, উদ্ধারকৃত আলামতের উৎস ও কীভাবে সেগুলো পুকুরে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd