• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনিরামপুরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হত্যাকাণ্ড: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২ যশোরে বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট,আগুনে পুড়ল তার যশোর অভয়নগরে পুকুর থেকে চায়নিজ রাইফেলের গুলি ও চার্জার উদ্ধার নতুন টিভির নামে পুরাতন টিভি বিক্রির অভিযোগ যশোরে র‌্যাংগস শোরুম ইনচার্জের বিরুদ্ধে মামলা বেনাপোল বন্দরে জালিয়াতি: ৬ কোটি টাকার জব্দ ভারতীয় পণ্য উধাও যশোর রেডক্রিসেন্ট ইউনিটে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার পুলিশের কাজে বাধা ও অসৌজন্যমূলক আচরণ: ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ যশোরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত আহত ২ চৌগাছায় এক রাতে সাত গ্যাস সিলিন্ডার ও ট্রাকের যন্ত্রাংশ চুরি

চৌগাছায় এক রাতে সাত গ্যাস সিলিন্ডার ও ট্রাকের যন্ত্রাংশ চুরি

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নে এক রাতে তিনটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সাতটি গ্যাস সিলিন্ডার, একটি ট্রাকের দুটি ব্যাটারি, একটি ডায়নামো ও সেল্ফ স্টার্টের বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। বুধবার (১০ জুন) ভোররাত থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে উপজেলার চৌগাছা-যশোর সড়কের মল্লিক বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, সিংহঝুলী গ্রামের ইমদাদুল ইসলামের বিসমিল্লাহ স্টোর থেকে তিনটি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। একই এলাকার শাহিন মল্লিকের মেসার্স শাহিন স্টোর থেকে চারটি গ্যাস সিলিন্ডার চুরি হয়, যার মূল্য প্রায় ১৬ হাজার টাকা।
এছাড়া নুর মোহাম্মদ মল্লিকের ঢাকা মেট্রো-ট-১৬-৩০৭৩ নম্বরের একটি ট্রাক থেকে দুটি বড় ভোল্টের ব্যাটারি, একটি ডায়নামো এবং সেল্ফ স্টার্টের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপযোগে এসে অজ্ঞাতনামা চোরচক্র এসব মালামাল চুরি করে নিয়ে যায়। এলাকার কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের চলাচলের দৃশ্য ধরা পড়েছে। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চৌগাছা থানায় বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd