• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনিরামপুরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হত্যাকাণ্ড: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২ যশোরে বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট,আগুনে পুড়ল তার যশোর অভয়নগরে পুকুর থেকে চায়নিজ রাইফেলের গুলি ও চার্জার উদ্ধার নতুন টিভির নামে পুরাতন টিভি বিক্রির অভিযোগ যশোরে র‌্যাংগস শোরুম ইনচার্জের বিরুদ্ধে মামলা বেনাপোল বন্দরে জালিয়াতি: ৬ কোটি টাকার জব্দ ভারতীয় পণ্য উধাও যশোর রেডক্রিসেন্ট ইউনিটে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার পুলিশের কাজে বাধা ও অসৌজন্যমূলক আচরণ: ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ যশোরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত আহত ২ চৌগাছায় এক রাতে সাত গ্যাস সিলিন্ডার ও ট্রাকের যন্ত্রাংশ চুরি

মনিরামপুরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হত্যাকাণ্ড: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর মনিরামপুরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।
নিহত ইমামুল হোসেন (৫০) ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। অভিযোগ রয়েছে, ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বি ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা ও স্বজনরা আহত ইমামুল হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় র‍্যাব-৬ যশোরের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রাব্বি ও তার সহযোগী রাকিবকে গ্রেপ্তার করেছে। বুধবার রাত সোয়া বারোটার দিকে কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, তারা ঢাকা থেকে সায়রা পরিবহনের একটি বাসে করে এলাকায় ফিরছিলেন।
র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd