• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ৪৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের অভয়নগরে সুজন শেখ (২২) নামে নেশাগ্রস্ত এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চলিশিয়া গ্রামের লাবু শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করছে, এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চলিশিয়া গ্রামে লাবু শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সামনে থেকে নেশাগ্রস্ত অবস্থায় সুজন শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু বলেন, মাদকদ্রব্য সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের দায়ে এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd