• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগর রাজঘাটে রেললাইনের পাশে অজ্ঞাত যুবক গুরুতর আহত যশোর চৌগাছায় সিঙ্গার শোরুমে কোটি টাকার গড়মিল, ম্যানেজারের বিরুদ্ধে মামলা যশোর চৌগাছায় ছাত্রলীগ নেতা গ্রেফতার যশোরে বিএসপির ২৫৯তম  সাহিত্য সভা অনুষ্ঠিত যশোরের চৌগাছার ঝন্টু হত্যা মামলার আসামি ওবায়দা র‌্যাবের হাতে আটক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, চিকিৎসা সহায়তার আবেদন গান, নৃত্য ও আবৃত্তিতে যশোরে পালিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী যশোরে নারী ব্যাংকারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা যশোর সীমান্তে ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ যশোরে ‘নবচেতনা’র ২ মাস ব্যাপী বনায়ন কর্মসূচির উদ্বোধন: লক্ষ্য ৩ হাজার গাছ রোপন

যশোরে ‘নবচেতনা’র ২ মাস ব্যাপী বনায়ন কর্মসূচির উদ্বোধন: লক্ষ্য ৩ হাজার গাছ রোপন

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আহবান নিউজ :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য রক্ষার প্রত্যয় নিয়ে যশোরে শুরু হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’-এর ২ মাস ব্যাপী পারিবারিক ও সামাজিক বনায়ন কর্মসূচি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের বাহাদুরপুর আল-মোহাম্মাদিয়া হাউজিং প্লট জামে মসজিদ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এই গ্রিন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
“একটি গাছ হাজার প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও মাঠপর্যায়ে বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ মিলন সেখ বলেন,
“এ বছর আমাদের মূল লক্ষ্য যশোর সদরের আশপাশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা। এই ক্যাম্পেইনের আওতায় ৩ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৩ হাজার ফলজ গাছ রোপন করা হবে। শুক্রবার থেকেই আমাদের এই পারিবারিক ও সামাজিক বনায়ন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।”
পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বনায়ন কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের বর্তমান সভাপতি তুষার চক্রবর্তী, সাবেক সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মুনির এবং সংগঠনের একঝাঁক সবুজপ্রেমী স্বেচ্ছাসেবক।
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’ যশোরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবছর নিয়মিত ও স্বেচ্ছায় বনায়ন কর্মসূচি পরিচালনা করে আসছে। আগামী দুই মাস ব্যাপী এই বৃক্ষরোপণ ও সচেতনতা অভিযান অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd