• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে নারী ব্যাংকারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা

Reporter Name / ৬৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক নারী ব্যাংকারকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) যশোর শহরের আরএন রোড এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি’র কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মামলাটি করেন।
যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন যশোর শহরের বেজপাড়া এলাকার লাবনী আক্তার এবং তার মা জোসনা বেগম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, লাবনী আক্তারের সঙ্গে বাদীর স্বামী জিতুর বিবাহবিচ্ছেদের পর থেকেই লাবনী ও তার মা সাবিনা ইয়াসমিনের প্রতি ক্ষুব্ধ ছিলেন এবং বিভিন্নভাবে ক্ষতি করার সুযোগ খুঁজছিলেন।
অভিযোগ অনুযায়ী,গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের আরএন রোডস্থ সোনালী ব্যাংকের নিচে সাবিনা ইয়াসমিন অবস্থানকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় লাবনী আক্তার হত্যার উদ্দেশ্যে দা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি মাথা সরিয়ে নেন। এতে কোপটি তার ডান পায়ের হাঁটুতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।
এছাড়া লাবনী আক্তার দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সময়ে জোসনা বেগম তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে আঘাত করেন।
মামলায় আরও বলা হয়েছে, সাবিনা ইয়াসমিন মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে বুকে, পিঠে ও ঘাড়ে লাথি মেরে জখম করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত অবস্থায় সাবিনা ইয়াসমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আদালতে এ মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd