• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরের চৌগাছার ঝন্টু হত্যা মামলার আসামি ওবায়দা র‌্যাবের হাতে আটক

Reporter Name / ৪৭ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর চৌগাছায় সালিশ বৈঠক শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু মিয়া হত্যার ঘটনায় প্রধান আসামি আবু ওবায়দাকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে।
গত ১৯ মে রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে। এ সময় তার ভাই আশানুর রহমানও আহত হন।
স্থানীয় ও স্বজনরা জানান, ওইদিন ঝন্টুর ১৪ বছর বয়সী মামাতো বোন জুঁইকে দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত মিয়া অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে কিশোরীকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় শান্ত মিয়ার পক্ষের আবু ওবায়দাসহ কয়েকজন ঝন্টু মিয়া ও আশানুর রহমানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। আশানুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আবু ওবায়দার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক আবু ওবায়দাকে যশোরে আনা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd