• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

Reporter Name / ৪৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, মাসিলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় ৭৮ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ১৫১টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল, ১০১ প্যাকেট ফুসকা, ১০ কেজি কিসমিস, তিন কেজি জিরা, ৯৬টি ইনজেকশন, ১৩২টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১৩ প্যাকেট সন পাপড়ি, ১ হাজার ১৯৫টি বিভিন্ন ধরনের চকলেট এবং ১ হাজার ৫৯১টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩১ লাখ ৭৪ হাজার ৯৬০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd