• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগর রাজঘাটে রেললাইনের পাশে অজ্ঞাত যুবক গুরুতর আহত যশোর চৌগাছায় সিঙ্গার শোরুমে কোটি টাকার গড়মিল, ম্যানেজারের বিরুদ্ধে মামলা যশোর চৌগাছায় ছাত্রলীগ নেতা গ্রেফতার যশোরে বিএসপির ২৫৯তম  সাহিত্য সভা অনুষ্ঠিত যশোরের চৌগাছার ঝন্টু হত্যা মামলার আসামি ওবায়দা র‌্যাবের হাতে আটক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, চিকিৎসা সহায়তার আবেদন গান, নৃত্য ও আবৃত্তিতে যশোরে পালিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী যশোরে নারী ব্যাংকারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা যশোর সীমান্তে ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ যশোরে ‘নবচেতনা’র ২ মাস ব্যাপী বনায়ন কর্মসূচির উদ্বোধন: লক্ষ্য ৩ হাজার গাছ রোপন

গান, নৃত্য ও আবৃত্তিতে যশোরে পালিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আহবান নিউজ :
গান, নৃত্য, আবৃত্তি ও সমবেত পরিবেশনায় যশোরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী।
শুক্রবার সন্ধ্যায় যশোরের প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের উদ্যোগে সংগঠনের ‘সাঁজবাতি’ মঞ্চে অনুষ্ঠিত হয় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব। অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন বলেন, একসময় নানা প্রতিবন্ধকতার কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতো। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং সংস্কৃতিচর্চার জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল কবীর সোহেল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক কাজী শওকত শাহী, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ, প্রিয়া পরিষদের সভাপতি ফিরোজা মুস্তাক এবং শব্দ থিয়েটারের নাট্যকার মাস উদ জামানসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।
এসময় প্রভাষক অরুণ মজুমদার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় শিল্পীরা সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘হে নূতন, দেখা দিক আরবার’ এবং নজরুলসংগীত ‘তৃষিত আকাশ কাঁপে রে’ পরিবেশন করেন। খুদে শিল্পীদের কণ্ঠে ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ গানটি দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
এছাড়া শিক্ষার্থী শিল্পীরা রবীন্দ্র ও নজরুল সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সুদীপ্ত বিশ্বাস, নাফিসা, দেবযানী রায়, রাইয়ান হক, দুর্গা রায়, প্রাপ্তি, অনুষ্কা পোদ্দার, সপ্তর্ষি অধিকারী, সিয়াম আজম, আয়মান সাদাত, রীতি মল্লিক ও সুপ্রিতা মল্লিকসহ অনেকে।
উৎসবমুখর এ আয়োজনে রবীন্দ্র ও নজরুল চর্চার মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd