• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

ইরানের একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তানে যাচ্ছে

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আহবান ডেস্ক:

ইরানের একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তানে যাচ্ছে। সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ডন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

আইআরএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার থেকে আঞ্চলিক সফরে বের হচ্ছেন। তিনি পাকিস্তানের পাশাপাশি ওমান ও রাশিয়া সফর করবেন। এই সফরের উদ্দেশ্য দ্বিপক্ষীয় পরামর্শ, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ নিয়ে আলোচনা করা।

ডন জানিয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট প্রতিনিধি দল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের লজিস্টিক ও নিরাপত্তা দলও ইতোমধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছে।

তবে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আরাগচি ও তাঁর সফরসঙ্গীরা কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বা অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা ফিরবেন কি না সে বিষয়েও তথ্য জানা যায়নি। তবে শুক্রবার ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। শহরজুড়ে বসানো চেকপোস্টের পাশাপাশি সম্ভাব্য আলোচনার স্থানে যাতায়াতের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ডন জানিয়েছে, প্রতিনিধিদের ইসলামাবাদ সফরের এই খবর সামনে আসার আগে আরাগচির সঙ্গে ফোনে আলাপ করেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ওই ফোনালাপে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে দুজন মতবিনিময় করেন। এএফপি জানিয়েছে, ইসহাক দারের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গেও আরাগচির আলাপ হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক পরিস্থিতির অগ্রগতি, যুদ্ধবিরতি এবং মার্কিন-ইরান সম্পৃক্ততার প্রেক্ষাপটে ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন দার ও আরাগচি। ইসহাক দার তাঁর পক্ষ থেকে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে টেকসই আলোচনা ও সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এ বিষয়ে পাকিস্তানের ধারাবাহিক ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছেন।

 

 

 

 

 

সুূত্র : সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd