• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত 

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা হিউম্যান আপিল ইউএসএ’র উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে যশোর সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার লক্ষ্যে এসব চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চিকিৎসাসামগ্রী সঠিকভাবে ও সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন, বিতরণ করা সামগ্রী যেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা যথাযথভাবে পান এবং এসব সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে বিনামূল্যে সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়। চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
হিউম্যান আপিল ইউএসএ’র এ উদ্যোগের মাধ্যমে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসামগ্রীর চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ করা প্রায় ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী যথাযথভাবে বিতরণ এবং প্রকৃত রোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিই এ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd