• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগমের প্রত্যাশা এমপি গোলাম রসুলের

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি বলেছেন, আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চ উপলক্ষে যশোরের মুড়লি মোড়ে আয়োজিত জনসভায় দেড় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। যা স্মরণকালের ইতিহাসে সর্বাধিক হবে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি এসময় সম্পাদকসহ পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

জেলা আমির বলেন, ৩১ অক্টোবরের লংমার্চে যশোরে সবচেয়ে বড় জনসভা হবে ইনশাআল্লাহ। এ কারণে বাকি কয়েকদিন প্রচার-প্রচারণা চালানো জরুরি। এ ক’দিন ১১ দলীয় ঐক্য যেসব কর্মসূচি পালন করবে সেগুলো পত্রিকায় প্রকাশ করে সহযোগিতার অনুরোধ করেন তিনি।

অধ্যাপক গোলাম রসুল বলেন, প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন একাধিক ইউনিয়নে লংমার্চের সমর্থনে মিছিল-সমাবেশ হয়েই যাচ্ছে। এর বাইরে পাঁচ লাখ লিফলেট ও এক লাখ পোস্টার ছাপানো হয়েছে। যা যশোর জেলার প্রতিটি পাড়ায় মহল্লায় চলে যাচ্ছে।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য লংমার্চ করছে। লংমার্চে যশোরের মানুষ যাতে দুর্ভোগে না পড়ে সেই কারণে শহরের মধ্যে কোনো জায়গায় জনসভা না করে মুড়লির মোড়ে করা হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার যানবাহন যাতে ভালো চলাচল করে সেজন্য বাইপাস রোড ছেড়ে দেওয়া হবে। যারা বিভিন্ন স্থান থেকে যশোর শহরে আসবে তাদের জন্যেও বিকল্প পথের ব্যবস্থা রাখা হচ্ছে। জনসভা সুচারুভাবে সম্পন্ন করতে ৬০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন।

লংমার্চে এখনো পর্যন্ত কোনো ধরনের বাধা পেয়েছেন কিনা জানতে চাইলে অধ্যাপক গোলাম রসুল বলেন,‘এখনো পর্যন্ত কোনো ধরনের বাধা পাইনি। ইতিমধ্যে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।’ তিনি বলেন,‘লংমার্চের দিন খুলনার সীমানা শেষ হওয়ার পর থেকে ঝিনাইদহের সীমানা শেষ হওয়া পর্যন্ত রাস্তার দু’পাশে হাজার হাজার নারী-পুরুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে লংমার্চকে স্বাগত জানাবে।’

মতবিনিময় সভায় জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, শামছুজ্জামান, রেজাউল করীম ও মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd