• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোর শহরে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় ছাত্রশক্তির ব্যানারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পৌর হকার্স মার্কেট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে দড়াটানা ভৈরব চত্বর ও বড় বাজার এলাকায় ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় লংমার্চের সাত দফা দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির যশোর জেলা সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু ও রিপন হোসেন, যুগ্ম সদস্যসচিব আব্দুর রহমান সুজন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসেন।
এ ছাড়া জেলা যুবশক্তির সদস্যসচিব ফারিন আহমেদ, যুগ্ম সদস্যসচিব রুপম আহমেদ অর্ণব ও রিয়াজ তাহসিন, সংগঠক সায়মা সিদ্দীকা, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাজুল মুস্তাফিজ অমিত, সদস্যসচিব আল হাসিব, সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইশান মাহমুদ রাফি ও সদস্যসচিব মিনহাজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd