• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটিতে তালা, অন্যটিকে লাখ টাকা জরিমানা চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জেইউজের যশোরে শামীম শেখের মৃত্যুতে তৃণমূল জাগপার শোক প্রকাশ যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোর পূর্বশত্রুতার জেরে যুবককে আটকে রেখে পিটিয়ে জখম

ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি: রিজওয়ানা

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক :

পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি।

তিনি নদী দূষণ ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারসাম্যপূর্ণ সমাধানের পক্ষে মত দেন।

আজ রাজধানীর পান্থপথে ওয়ারপো ভবনে ‘গ্রাউন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, কনজারভেশন এন্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা গাজীপুরে ইউনিসেফ পরিচালিত ভূগর্ভস্থ পানি গবেষণার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কারিগরি সংস্থার সহায়তায় নতুন নীতি, আইন ও নির্দেশনা প্রণয়নের পরিবর্তে শিল্প, সেচ ও মেগা সিটিতে বিদ্যমান প্রস্তাবিত কার্যক্রমসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় তিনি শিল্পখাতে পানি ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, এ নীতিমালা শুধু শিল্প এলাকায় প্রযোজ্য হবে, সেচ ও গৃহস্থালি পানি সরবরাহ খাতে এটি প্রযোজ্য হবে না।

ভারপ্রাপ্ত সচিব আজিম আহমেদ এনডিসি বলেন, ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার জন্য এলাকা ও ব্যবহারকারীভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। সংকটকালে মাঠ পর্যায়ের মানুষের পানি প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের চিফ অব ওয়াশ পিটার ময়েস, সুইডেন অ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান। এতে বক্তব্য রাখেন ওয়ারপোর মহাপরিচালক মো. লুৎফুর রহমান।

 

 

 

 

 

 

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd