• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চাঁচড়া চেকপোস্টে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ ;
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আদায়ের দাবিতে যশোরবাসী শুক্রবার বিকালে চাঁচড়া চেকপোস্ট এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন,গত জুলাই মাসে যদি প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করত, তাহলে আজ তাদের রাজপথে নামতে হতো না। তারা অভিযোগ করেন, দেশবাসীর আশা নিয়ে ক্ষমতায় বসা ইন্টেরিম সরকার যদি কোনো ভয়ের কারণে অভ্যন্তরীণ শক্তি বা ভিনদেশি প্রভাবের কাছে নতিস্বীকার করে, তাহলে জনগণ তা মেনে নেবে না।
বক্তারা আরও বলেন, “আমরা আর কোনো প্রতিরোধ বা প্রতিবাদ চাই না, এবার শুধু বিচার চাই। এই হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কোনো মায়াকান্না নয়—ইনশাআল্লাহ বিচার আদায় করেই ঘরে ফিরবো।”
সমাবেশ থেকে আগামী রবিবার বিকাল ৩টায় মনিহার এলাকায় পরবর্তী কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
উক্ত কর্মসূচিতে সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাহমুদুল হক সোহান। এ সময় উপস্থিত ছিলেন শোহানুর রহমান, আমির হামজা, আরিফুল ইসলাম টিটো, মাহমুদুল্লাহ রিহাদ, আমিনুল হক তামিম, উম্মে সাদিয়া, রিয়াজ, আশা, নাদিম, আসিফ সোহান, আহনাফ, অহন, প্রিয়, আলী সোহেবসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd