• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

যশোর ঝিকরগাছায় কিশোরের আত্মহত্যা

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছা উপজেলায় মো. সিয়াম হোসেন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার (১৫ অক্টোবর) রাতের যেকোনো সময়ে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম হোসেন ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের মুকুন্দপুর মাঝেরপাড়ার আশরাফুল ইসলাম (খোকন)-এর ছেলে। তিনি কুল্লা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন। বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান। সকালে সাড়ে ছয়টার দিকে মা ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখা যায়, সিয়াম সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন।
খবর পেয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd