• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর জেনারেল হাসপাতালে হারানো ব্যাগ ও মোবাইল উদ্ধার, মালিককে ফেরত যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পিইএসএস যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা যশোর অভয়নগর থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়েছে প্রেসক্লাব থেকে শুরু করে পত্রিকা দপ্তর পর্যন্ত। আগামী ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৮টি পদে মুখোমুখি লড়ছেন ১৬ জন প্রার্থী।
প্রার্থীদের হাতে এখন মাত্র তিন দিন সময়। নির্বাচনে জয় নিশ্চিত করতে তারা ব্যস্ত সময় পার করছেন প্রচার ও গণসংযোগে। প্রেসক্লাব চত্বরসহ পুরো সাংবাদিক মহল জুড়ে এখন নির্বাচনী আমেজ। সন্ধ্যা নামলেই প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে ওঠে প্রেসক্লাব এলাকা। কেউ যাচ্ছেন পত্রিকা দপ্তরে, কেউ বা আড্ডায় ভোট চাচ্ছেন সহকর্মীদের কাছে।
প্রার্থীরা জানান, নির্বাচনে যে-ই বিজয়ী হোন না কেন, সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক সুবিধা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন। অন্যদিকে, ভোটাররাও বলছেন, ব্যক্তিগত সম্পর্ক নয়—যোগ্যতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করেই তারা নেতা বেছে নেবেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল ৯টার পর থেকেই প্রার্থীরা প্রেসক্লাবে উপস্থিত হচ্ছেন। সাড়ে ১১টার পর প্রেসক্লাব ও ইউনিয়ন কার্যালয় চত্বরে প্রার্থী, ভোটার ও সমর্থকদের ভিড়ে মুখর হয়ে ওঠে এলাকা। চায়ের দোকান, সম্পাদকীয় কক্ষ ও বারান্দায় চলছে আড্ডা ও ভোটের কৌশল নির্ধারণ।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আকরামুজ্জামান ও এম আইউব, সহসভাপতি পদে কাজী রকিবুল ইসলাম ও বিএম আসাদ। সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ও গালিব হাসান পিল্টু, দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ও শেখ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে তরিকুল ইসলাম তারেক ও মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন এবং কার্যনির্বাহী সম্পাদক পদে এম এ রহমান ও হানিফ ডাকুয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ শেষে এক ঘণ্টা বিরতির পর শুরু হবে গণনা, এরপরই ঘোষণা করা হবে ফলাফল। এর আগে সোমবার ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা পড়েছিল ১৮টি। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন।
নির্বাচন ঘিরে এখন সাংবাদিক মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রেসক্লাব চত্বরে চলছে শুভেচ্ছা বিনিময়, আলাপ-আলোচনা আর একে অপরের প্রতি শুভকামনা—সব মিলিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে যশোরের সাংবাদিক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd