• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বে ডিপার্টমেন্টাল স্টোরকে জরিমানা যশোরে হাবিবুরের বাড়িতে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে চার্জশিট শার্শায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ কেশবপুরে স্বামী-স্ত্রীকে হত্যা, ধানক্ষেতের পাশের গর্তে মিলল মরদেহ সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণের নিন্দা ও প্রতিবাদ ডিইউজের যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন নড়াইলে মারধরে আহত যশোরের যুবকের মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরে যুবলীগের মিছিল যশোর সীমান্তে ২৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে ২৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১০৯ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ১৪০টি শাড়ি, ৮৯টি কম্বল, ৭০টি চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, আধা কেজি জিরা, ২৮ প্যাকেট ফুসকা, ৫ কেজি কিসমিস, ৪৩ প্যাকেট কীটনাশক, ১৩৫টি চকলেট এবং ১ হাজার ১১৬টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
৪৯ বিজিবির বিশেষ টহলদল, মাসিলা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd