• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আগামীকাল ০৬ এপ্রিল সোমবার সকাল ১১টায় “উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 প্রেস  বিজ্ঞপ্তি :

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় আগামীকাল ০৬ এপ্রিল ২০২৬, সোমবার সকাল ১১টায় “উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।

দেশব্যাপী উচ্চ রক্তচাপের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়লেও তা মোকাবেলায় প্রয়োজনীয় এবং টেকসই অর্থায়নের ঘাটতি রয়েছে। ফলে সবার জন্য নিরবচ্ছিন্নভাবে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি প্রতিরোধের মাধ্যমে অসংখ্য জীবন বাঁচানো সম্ভব হবে। বিদ্যমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের এই আয়োজন। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. মোঃ এনামুল হক, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ। ওয়েবিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন, মুহাম্মদ রূহুল কুদ্দুস, সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই); অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান, ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট; অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; মো. রিয়াদ আরেফিন, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন), এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (ইডিসিএল); দৌলত আকতার মালা, সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ); এবং এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd