• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

ইরাকের বড় তেলক্ষেত্রের কাছে ২টি ড্রোন বিধ্বস্ত

Reporter Name / ১২৮ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আহবান ডেস্ক:

 চলমান যুদ্ধে আন্তর্জাতিক জ্বালানি খাতে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যেই ইরাকের একটি বড় তেলক্ষেত্রের কাছে দুটি ড্রোন বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

দেশটির তেল মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা এএফপিকে জানান, দক্ষিণাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে।

এক কর্মকর্তা বলেন, ড্রোন দুটি মজনুন তেলক্ষেত্রের কাছের যোগাযোগ টাওয়ারে আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

বাগদাদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

হমলার ঘটনার আগে থেকেই তেলক্ষেত্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

ইরাকের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র সাহেব বাজুন বলেন, এই তেলের স্থপনাটিকে লক্ষ্য করে এটাই প্রথম হামলা। বিধ্বস্ত হওয়ার পর একটি ড্রোন বিস্ফোরিত হয়।

ইরাক পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থা ওপেক-এর প্রতিষ্ঠাতা সদস্য। দেশটির বাজেটের প্রায় ৯০ শতাংশই আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে। যার বড় একটি অংশ আসে মাজনুন তেলক্ষেত্র থেকে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরাকের কয়েকটি তেলক্ষেত্র ও স্থাপনায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd