• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

আপিল শুনানিকালে ইসিতে আপিলকারীসহ ৩ জন প্রবেশ করতে পারবে 

Reporter Name / ১৭৯ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানিকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি কক্ষে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজন প্রবেশ করতে পারবে।

আজ শুক্রবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন-২) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিলসমূহের উপর আগামী ১০ জানুয়ারী হতে ১৮ জানুয়ারী পর্যন্ত মোট ৯ দিন আপিল শুনানি অনুষ্ঠিত হবে। উক্ত আপিল শুনানি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আপিল শুনানিকালে আপিল শুনানি কক্ষে প্রতিটি আপিলের প্রসঙ্গে আপিলকারীসহ সবোর্চ্চ তিনজনের বেশি লোক শুনানি কক্ষে প্রবেশ না করার জন্য সংশ্লিষ্ট সকল আপিলকারীগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল আবেদনসমূহের শুনানি আগামীকাল থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

 

 

 

 

 

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd