• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোর চৌগাছায় মেম্বারের কাছে অবৈধ পিস্তল দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ 

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 আহবান নিউজ২৪ :
যশোরের চৌগাছায় ইউপি সদস্যর দায়ের আঘাতে ৩ আহতের ঘটনায় নতুন মোড় নিয়েছে। উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের ইউপি সদস্য আলী কদরের বিরুদ্ধে অবৈধ পিস্তল রাখার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে মারামারি চলাকালীন এক মুহুর্তের জন্য পিস্তলটি বের করলেও দ্রুতই আবার সরিয়ে রাখেন আলী কদর। স্থানীয় আরিফা বেগম বলেন, মারামারির সময় আমার ছোট ছেলে জিলকতের দিকে পিস্তল ধরেন আলী কদর। এসময় আলী কদরের স্ত্রী তার সামনে এসে বাঁধা দিলে দ্রুত আবার বাড়ি ভেতর রেখে আসেন। হাউলী গ্রামের বাসিন্দা সালাম বলেন, গ্রামে রাস্তার বিষয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। এসময় ইউপি সদস্য আলী কদরের বাম হাতে দা থাকলেও হঠাৎই কোমর থেকে একটি পিস্তল বের করেন। এলাকাবাসী সকলে দেখছে বুঝতে পেরে দ্রুত আবার বাড়ি ভেতর চলে যায়। গোপন সূত্রে জানা যায়, যশোরের এক প্রভাবশালী নেতার থেকে পাশাপোলের এক প্রভাবশালী নেতা ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলটি হাউলী গ্রামে নিয়ে আসেন। গ্রামের লিটনের নিকট রাখলেও মাঝে মাঝে আলী কদর পিস্তলটি নিজে রেখে দেন। এবিষয়ে ইউপি সদস্য আলী কদরের কাছে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা তিনি ফোন রিসিভ করেননি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন,আগে এমন অভিযোগ পাইনি। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd