• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

ফ্যামিলি কার্ড বাছাই ও বিতরণে নীতিমালার ব্যত্যয় রোধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার

Reporter Name / ২৪৭ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক:

 ফ্যামিলি কার্ড বাছাই ও বিতরণে নীতিমালার ব্যত্যয় রোধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব (রুটিন দায়িত্ব) মো. মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া মন্ত্রিপরিষদের অফিস আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য নির্বাচনি ইশতাহারের আলোকে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড প্রদানকে অগ্রাধিকার কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে।

ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী নির্বাচিত পরিবার প্রধানের অনুকূলে এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড ইস্যু করা হবে। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড প্রদান করা হবে।

অফিস আদেশে বলা হয়েছে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ের জন্য ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কমিটি গঠনের জন্য প্রণীত নীতিমালা ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাই ও বিতরণে নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। কোথাও কোনো রকম আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

 

 

 

 

 

সুূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd