• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
কুষ্টিয়ার ফিলিপনগরে মাজারে হামলা, অগ্নিসংযোগ ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে যশোর নাগরিক সমাজ ও জনউদ্যোগ যশোর।
কর্মসূচিতে নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা কুষ্টিয়ার ফিলিপনগরে সংঘটিত হামলা, অগ্নিসংযোগ ও পীর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন অধিকারকর্মী ও নারী নেত্রী বিথিকা সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খান, অধিকারকর্মী সুমন রুবাইদুল, সাংবাদিক নেতা প্রণব দাসসহ নাগরিক সমাজের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd