• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরন

Reporter Name / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আহবান ‍নিউজ: সারা বাংলাদেশ সহ চট্টগ্রাম সীতাকুণ্ড ও মিরসরাইয়ে বিধবা অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়ার জন্য কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সামাজিক সংগঠন,
সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ।

সীতাকুণ্ড সিকিউরিটি সিটির মেলা প্রাঙ্গনে আদর্শ ছাত্র ও যুব সমাজের মাস ব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর পাশাপাশি ৭ ডিসেম্বর রবিবার অসহায় নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

কর্মসূচি উদ্বোধন ও পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, সাফায়েত হোসেন, সিকিউরিটির সম্মানিত চেয়ারম্যান, আক্তার হোসেন। থিংকওয়েল ইংলিশ স্কুলের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শামসুল হুদা, সেক্রেটারি শাহাদাত হোসেন। আদর্শ ছাত্র ও যুব সমাজের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকী।

এছাড়া কর্মসূচি অনুষ্ঠান পরিচালনা করেন, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক, আব্দুল হালিম, সদস্য,আইমন, ফয়সাল, রাহাত, স্বেচ্ছাসেবী লুৎফা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণ কর্মসূচির লক্ষ্য শুধু কর্মসংস্থান নয় বরং পরিবারে অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরি করা, এবং উপকারভোগীরা সন্তুষ্টি ও প্রশংসা করেন, তারা বলেন আমরা এই কর্মসূচির অংশ হিসেবে উপকার পেয়ে আনন্দিত, এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুরা শীতের জ্যাকেট পেয়ে হাঁসিতে সবাইকে মুগ্ধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd