• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

অন্য পার্টির অনেকেই হয়তো গোপনে ভোট দেবেন আমাকে: হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ২২৩ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

দেবিদ্বারের সাধারণ জনতা, প্রবাসী ভাই, তরুণ ও যুবসমাজ এবং মা-বোনদের মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে থাকা এই নেতার ভাষ্য, ‘অনেকেই হয়তো অন্য পার্টি করেন, কিন্তু গোপনে সে ভোট আমাকেই দেবে।’

শুক্রবার নির্বাচনী গণসংযোগকালে দেবিদ্বারের ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও শান্তির রোডে একাধিক উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

এবার নিজের ভোট নিজের পছন্দে দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো ধরনের জোরজবরদস্তি বা মাতব্বরি চলবে না। ভোট ভালোবাসার বিষয়, এখানে ভয়ভীতি বা চাপের কোনো জায়গা নেই।

তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দল ঋণখেলাপি, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের নির্বাচনের টিকিট দিয়েছে, জনগণ ইতোমধ্যে তাদের চিহ্নিত করেছে; ভোটের মাধ্যমেই তাদের প্রত্যাখ্যান করবে। গণসংযোগকালে শাপলা কলিতে ভোট চেয়ে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভিআইপি কালচারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজনীতিতে কৃত্রিম বলয় তৈরি করলে নেতা সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বড় চেয়ার-ছোট চেয়ারের রাজনীতি আমরা চাই না।’ নতাকে সাধারণ মানুষের মধ্যে রাখলেই রাজনীতি জনবান্ধব থাকে বলেও আয়োজকদের উদ্দেশে মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি সম্মান ও মানুষের সেবা করার আগ্রহ থেকে। চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দুর্নীতি– এগুলো আমার দ্বারা কোনো দিন সম্ভব নয়।’

তিনি দাবি করেন, গত দেড় বছরে তিনি বা তাঁর কোনো সমর্থক চাঁদা নেয়নি, বাজারহাট কিংবা যানবাহন দখলের রাজনীতিতে জড়ায়নি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd