• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

চট্টগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের দাবি, বেনাপোলে বিজিবির হেফাজতে ভারতীয় নারী ও শিশু

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চট্টগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করেছে বলে দাবি করা এক ভারতীয় নারী ও তার শিশুপুত্রকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকা থেকে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে বেনাপোল আইসিপির আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ঘোরাফেরা করার সময় বিজিবি সদস্যরা রেশমা বিবি (৩৭) ও তার ছেলে নূর মোহাম্মদ (৭)-কে শনাক্ত করে হেফাজতে নেন। তাদের বাড়ি ভারতের ঝাড়খন্ড রাজ্যের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া এলাকায়।
বিজিবি সূত্র জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমা বিবি দাবি করেন, গত মে মাসে ভারতের মহেশপুর এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার সময় ঝাড়খন্ড পুলিশ তাকে আটক করে। প্রায় এক মাস কারাভোগের পর গত ৮ জুলাই রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ও তার শিশুপুত্রকে চট্টগ্রাম সীমান্তের একটি অজ্ঞাত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়।
বর্তমানে ওই নারী ও শিশুকে বেনাপোল স্থলবন্দর আইসিপিতে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পরিচয় ও দাবির সত্যতা যাচাইসহ পরবর্তী আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd