• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

হাবিবুরের রেকর্ড গড়া সেঞ্চুরিতে জয়ে শুরু বাংলাদেশের  

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন হাবিবুর রহমান সোহান। হংকং চায়নার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ৩৫ বলে ১০০ রানের দুর্দান্ত  ইনিংস খেলেছেন তিনি। যা স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোন ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির কীর্তি। তার ঝড়ে ৯ ওভার থাকতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

শনিবার দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৬৭ রান করে হংকং। দলটির হয়ে তিনে নামা ৩৩ বছর বয়সী ব্যাটার বাবর হায়াত ৪৯ বলে ৬৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি চারের সঙ্গে তিনটি ছক্কার শট আসে।

অধিনায়ক ইয়াসিম মর্তুজা ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজির পথে তুলে নেন। তিনি তিন ছক্কার সঙ্গে চার মারেন দুটি। লোয়ারে ৪ বলে ২০ রান যোগ করেন কিঞ্চিত শাহ। শিভ মাতুর ১২ রানের ইনিংস খেলেন।

জবাবে বাংলাদেশ রাইজিং স্টার্সের দুই ওপেনার হাবিবুর ও জিসান আলম ৬.৩ ওভারে ১১১ রানের ওপেনিং জুটি গড়েন। জিসান ১৪ বলে ২০ রান করে ফিরে যান। চারটি চার মারেন তিনি। পরের পথটা সহজে পাড়ি দেন হাবিবুর ও চারে নামা অধিনায়ক আকবর আলী। আকবর ১৩ বলে ছয় ছক্কার শটে ৪১ রান করেন।

হাবিবুর তার ইনিংস সাজান ১০ ছক্কা ও আটটি চারের শটে। এর আগে পারভেজ ইমন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। তিনি ২০২০ সালে বঙ্গবন্ধু টি–২০ কাপে ফরচুন বরিশালের জার্সিতে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন। চলতি বছর লিটন দাস ৪৪ বলে শতরানের একটি ইনিংস খেলেছিলেন। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৯ বলে দেশের দ্রুততম সেঞ্চুরিও হাবিবুরের দখলে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd