• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে শিশু অসুস্থ

Reporter Name / ২৩৭ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে তিন বছরের এক শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার পলিথিন ব্যবসায়ী সিরাজুল ইসলামের (৫৫) বাড়িতে পলিথিনের সঙ্গে মেয়াদোত্তীর্ণ চিপস মজুত করে রাখা ছিল। সেখানেই খেলা করতে গিয়ে শিশু, একই এলাকার শাহজামালের ছেলে আজিম হোসেন (৩), ভুলবশত ওই চিপস খেয়ে ফেলে। খাওয়ার কিছুক্ষণ পরই সে অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা বেলা প্রায় পৌনে পাঁচটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শিশুটির বাবা শাহজামাল জানান, “আমার ছেলে হঠাৎ করে বমি ও অসুস্থ হয়ে পড়ে। পরে জানতে পারি ওখানে রাখা পুরনো চিপস খেয়েছে।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd