• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ডেঙ্গুতে মৃত অর্ধেকেরই বয়স ত্রিশের কম 

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

প্রথম দফায় দুইদিন জ্বরে ভোগার কয়েকদিন পর দ্বিতীয় দফায় আবারো তীব্র জ্বরে আক্রান্ত হন ঢাকার উত্তর বাড্ডা এলাকার বাসিন্দা কবির হোসেন। এরপর রক্ত পরীক্ষা করে ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হলে চিকিৎসকের পরামর্শে ভর্তি হন হাসপাতালে।

এভাবেই নিজের অসুস্থতার বর্ণনা দিচ্ছিলেন রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ২৮ বছর বয়সি মি. হোসেন।

তিনি জানান, শুরুতে সাধারণ জ্বর ভেবে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শরীরে প্রচণ্ড ব্যাথা এবং বারবার বাথরুমে যেতে হচ্ছিলো। পরে বাধ্য হয়েই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

সরেজমিনে হাসপাতালটি ঘুরে ডেঙ্গু আক্রান্ত বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা হয় বিবিসি বাংলার। যাদের অধিকাংশেরই বয়স ৩০-এর কাছাকাছি। আর প্রত্যেকেই চাকরি, ব্যবসাসহ বাইরের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

কথা হচ্ছিল সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি নওগাঁর বাসিন্দা সুলতান আহমেদের সঙ্গে। তিনিও বেশ কিছুদিন যাবত জ্বরে ভুগে ও শরীরে তীব্র ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্র :বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd