• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

ঢাবির সেমিনারে ডক্টর মিথিলা

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

পিএইচডি ডিগ্রি অর্জনের মাস খানেকের মধ্যেই এবার নিজের প্রাক্তন ও প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বক্তা হিসেবে হাজির হলেন ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা!

উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ ‘জেন্ডার, এডুকেশন এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনায় বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয় তাকে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মিথিলা ফেসবুকে লিখেছেন, “আমার প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া ছিল ভীষণ আনন্দের। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমার পিএইচডি গবেষণার কিছু ফলাফল—যা ‘জেন্ডার এবং আর্লি চাইল্ডহুড এডুকেশন’ সম্পর্কিত—শেয়ার করার সুযোগ পেলাম।”

ঢাবি শিক্ষার্থীদের সাথে মিথিলা

শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলেও এসময় জানান তিনি।

“তাঁদের অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পেরে আমি সত্যিই উপভোগ করেছি।” লিখেন মিথিলা।

নারী ও শিশু অধিকার বিষয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী মিথিলা। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্র্যাক ইন্টারন্যাশনালে ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সেইসাথে গেল মাসেই ‘আর্লি চাইল্ডহুড এডুকেশন’ বিষয়ে জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার সুখবর জানান মিথিলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd