• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

Reporter Name / ৬৩৮ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।

বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত ১০ সদস্যের মধ্যে নবম স্থানে জায়গা করে নেয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য সিএ সদস্য হলো বাংলাদেশ।

বার্তায় জানানো হয়, গত মেয়াদে বাংলাদেশের অংশগ্রহণ সীমিত ছিলো। ২০২১ সালের নভেম্বরে কেবল একটি সভায় সরাসরি যোগদান করা হয়, বাকি কার্যক্রম ভার্চুয়ালি অনুসরণ করা হয়েছিল। এ কারণে পুনঃনির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

তবে কূটনৈতিক সমন্বিত প্রচেষ্টার ফলে বাংলাদেশ পুনরায় নির্বাচিত হতে সক্ষম হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এই ফলাফলকে ‌‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।

  সুত্র : একাত্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd