• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

রাকসু-চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী 

Reporter Name / ৬৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান ডেস্ক:

রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, আশা করা হচ্ছে দুটি নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, ইতোমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন হবে। আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা দেশের সর্বোচ্চ শিক্ষিতদের প্রতিনিধিত্ব করেন। ভোটাররাও উচ্চশিক্ষিত। সবার অভিজ্ঞতা শেয়ার করেছি। যেহেতু আমাদের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আছে, তাই এখান থেকে পাওয়া অভিজ্ঞতা সেখানেও কাজে লাগবে।

নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কার কথা বলেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখানে তারা কোনো ধরনের শঙ্কার কথা বলেনি।

তারা কী পরামর্শ দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়েছে। যেমন কতগুলো সেন্টার হওয়া দরকার। ভোট গণনা কীভাবে হবে। কালি কীভাবে ব্যবহার করতে হবে এসব ব্যাপারে কথা হয়েছে। দ্রুত ফলাফল ঘোষণার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের ছবিযুক্ত আইডিকার্ড, ভোটার লিস্ট যেন স্বচ্ছ থাকে।

জাকসু নির্বাচনে ফলাফল দিতে তিন দিন সময় লাগার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেখানে হাতে গণনা ও মেশিনে গণনা—দুইভাবে হয়েছে। মেশিনে ভোট গণনায় সময় লাগে না, তাই তারা মেশিনে গণনার পরামর্শ দিয়েছেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি। সব অভিজ্ঞতা তো বলা যাবে না। তবে শিক্ষা নেওয়ার বিষয়গুলো আমরা গ্রহণ করছি।

রাকসু ও চাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক আছে ও তাদের কোনো উদ্বেগ নেই এ বিষয়টা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই দুইটা নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই। দুইটা নির্বাচনই ভালোভাবে হবে বলে আমরা আশা করছি।

 

 

 

 

 

 

 

সূত্র :দেশ টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd