• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

Reporter Name / ৬৯৩ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি:

দেশে তামাকজনিত রোগে প্রতিদিন ৪৪২জন মানুষ মারা যায়। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যত বিলম্ব হবে তামাকজনিত মৃত্যু ততই বাড়তে থাকবে। তাই দ্রুত আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর)  এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সাথে সাক্ষাতের সময় এসব বিষয়ে আলোচনা করেন আত্মা এবং প্রজ্ঞা’র প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে এনবিআর চেয়ারম্যানকে জানানো হয় তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ অনেক বেশি। এই পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং আইনের খসড়া সংশোধনীটি দ্রুত পাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান আত্মা ও প্রজ্ঞা’র প্রতিনিধিবৃন্দ।

এসময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “ আইন সংশোধনে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এনবিআর চেয়ারম্যানের সাথে আলোচনায় অংশ নেন আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র মেহেদী হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd