
আহ্বান নিউজ:
তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ৫নং উপশহর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঈদগাহ ময়দানে আয়োজিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৌহিদ খন্দকার।
সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজওয়ান রহমান নিশান, উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন রুবেল, উপশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম নাফিস আবিদ, সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভি সাংগঠনিক সম্পাদক সারাফাত ইসলাম লিমন। এছাড়াও কর্মীসভায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।