• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক যশোরে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক,পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকালের লংমার্চ সফল হবে: গোলাম পরওয়ার ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটারের কর্মসূচি, যুক্ত হবে দেড় হাজার গাড়ি যশোরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশত বার্ষিকী উপলক্ষে পালিত যশোরে ১৫ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ

যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর কাছে থাকা গাড়ি ভাড়ার ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে যশোর শহরের মুড়লী মোড় থেকে তাঁকে তুলে নিয়ে দিঘির পাড় এলাকায় মারধর করা হয় বলে অভিযোগে জানা গেছে।
আহত সুজন যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তাঁর পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, মুড়লী মোড়ে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইকরাম (৩৫), রাব্বি (২৫) ও আলামিন (৩৫) নামে তিন ব্যক্তি সুজনকে তুলে নিয়ে যান। পরে তাঁকে দিঘির পাড় এলাকায় নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করেন এবং তাঁর কাছে থাকা গাড়ি ভাড়ার ৪৪ হাজার টাকা নিয়ে নেন।
অভিযুক্তদের সবার বাড়ি মুড়লী মোড়ের খাঁপাড়া এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd