• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংসদে ৭ দফার দাবি আদায় না হলে ১১ দল একদফা দিতে বাধ্য হবে- যশোরের পথসভায় ডাঃ শফিকুর রহমান  অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২২৮ জন পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা, ১৬ প্রতিষ্ঠানে সবাই ফেল; শতভাগ পাস মাত্র তিনটিতে যশোরে এনসিপির যুগ্ম  আহ্বায়ক রিপনকে শোকজ ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

যশোর চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :
 যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হল চৌগাছা উপজেলার কাশেমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং চৌগাছার ফুলসারা (ঢালীপাড়া) গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।
যশোর চৌগাছা থানার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে মাহমুদুল হাসানকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন। এরপর আবু হুরাইরাকেও পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
অচেতন অবস্থায় দুই শিশুকে দ্রুত চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd