• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংসদে ৭ দফার দাবি আদায় না হলে ১১ দল একদফা দিতে বাধ্য হবে- যশোরের পথসভায় ডাঃ শফিকুর রহমান  অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২২৮ জন পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা, ১৬ প্রতিষ্ঠানে সবাই ফেল; শতভাগ পাস মাত্র তিনটিতে যশোরে এনসিপির যুগ্ম  আহ্বায়ক রিপনকে শোকজ ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

যশোরে ট্রেনের ধাক্কায় ২ নিহত, ইজিবাইকের ধাক্কায় সাইকেল আরোহী আহত

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :

যশোরে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত এবং ইজিবাইকের ধাক্কায় এক সাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

দুপুর ২টার দিকে যশোরের কৃষ্ণবাটি এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ইজিবাইককে ঢাকা থেকে আসা রূপসী বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা দুই যাত্রী আজিজুল হক (৪৫) ও এরশাদ (৫০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত আজিজুল হক যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে এবং এরশাদ একই এলাকার কুড়ন গাজীর ছেলে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের ধর্মতলা মোড়ে ইজিবাইকের ধাক্কায় আনন্দ পাল (২৬) নামে এক সাইকেল আরোহী আহত হন। তিনি সদর উপজেলার দিয়াড়া এলাকার মৃত তারক পালের ছেলে।

স্থানীয়রা জানান, আনন্দ পাল সাইকেলে নারায়ণগলি যাওয়ার পথে ধর্মতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd