• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা ওয়াজেদ আলী মোড়ল আর নেই চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ, ঢামেকে রেফার যশোর বোর্ডের পাঁচ বিষয়ের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২৬৬ মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের জীবনমান উন্নয়নে রাইটস যশোরের জীবন দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন যশোরে পৃথক দুই হামলায় নারী-যুবকসহ চারজন কুপিয়ে জখম যশোরে ডেঙ্গুতে নতুন ভর্তি ১,হাসপাতালে চিকিৎসাধীন ১৫ যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার লিকেজ, আতঙ্ক যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন দুই দিনের সফরে ৫ আগস্ট যশোরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের জীবনমান উন্নয়নে রাইটস যশোরের জীবন দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
মানব পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারী ও পুরুষ সারভাইভারদের আত্মবিশ্বাস বৃদ্ধি, জীবন দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যশোরে দু’দিনব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শহরের শহীদ স্বপন সড়কস্থ ‘প্রশান্তি নিলয়’ কনফারেন্স রুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় মানবাধিকার সংগঠন রাইটস যশোর এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত ২৪ জন নারী ও পুরুষ সারভাইভার অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করে দালালচক্রের প্রলোভন থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সারভাইভারদের প্রয়োজনীয় সহায়তায় রাইটস যশোর পাশে থাকবে বলেও আশ্বাস দেন।
প্রশিক্ষণে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি এবং তথ্য কর্মকর্তা ও সোশ্যাল মবিলাইজার বজলুর রহমান। বিভিন্ন সেশন পরিচালনা করেন ফাতিমা আফরোজ রুমকি, সাইকো-সোশ্যাল কাউন্সেলর তাহমিনা আক্তার ও তন্দ্রা দাস, বজলুর রহমান এবং সোশ্যাল মবিলাইজার বিপ্লব রাহা।
দু’দিনের প্রশিক্ষণে আত্ম-অনুসন্ধান, আত্মবিশ্বাস বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা, অধিকার ও দায়িত্ব, নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সমস্যা সমাধান এবং ব্যক্তিগত সম্ভাবনা বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং কর্মমুখী জীবনে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামল মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd