• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার যশোরে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা ওয়াজেদ আলী মোড়ল আর নেই চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ, ঢামেকে রেফার যশোর বোর্ডের পাঁচ বিষয়ের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২৬৬ মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের জীবনমান উন্নয়নে রাইটস যশোরের জীবন দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন যশোরে পৃথক দুই হামলায় নারী-যুবকসহ চারজন কুপিয়ে জখম যশোরে ডেঙ্গুতে নতুন ভর্তি ১,হাসপাতালে চিকিৎসাধীন ১৫ যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার লিকেজ, আতঙ্ক যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন

যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙা গ্রামের বাসিন্দা হতদরিদ্র তবিউর রহমান (৬০)। দীর্ঘদিন দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে করতে একপর্যায়ে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাচলের ক্ষমতা হারান তিনি। নিঃসন্তান এই দম্পতির জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। স্ত্রী কুটে বেগমও মানসিকভাবে অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে তিনি অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালিয়ে আসছেন।
পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে একটি মাটির ঘর নির্মাণ করলেও আর্থিক অসচ্ছলতার কারণে বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করতে পারেননি তবিউর রহমান। ফলে প্রতিদিন দূর-দূরান্ত থেকে কষ্ট করে পানি সংগ্রহ করে আনতে হতো তার স্ত্রীকে।
তাদের এই মানবেতর জীবনযাত্রার খবর পেয়ে পাশে দাঁড়ায় আল মামুন ফাউন্ডেশন। খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তবিউর রহমানের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
সোমবার টিউবওয়েল স্থাপনের কাজ পরিদর্শন এবং তবিউর রহমানের খোঁজখবর নিতে তার বাড়িতে যান যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আল মামুন ফাউন্ডেশন মানবিক সেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য মামুন হোসেন, আবু হুরাইরা সমুসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
স্থানীয়রা আল মামুন ফাউন্ডেশন ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, টিউবওয়েলটি স্থাপনের মাধ্যমে তবিউর রহমান ও তার পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd