
আহবান নিউজ :
যশোরের চৌগাছা বাজারে চাঁদা দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে আদালতে সিআর মামলা করেছেন ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু। মামলায় অভিযোগ করা হয়, গত ২ আগস্ট ‘শয়ন ট্রেডার্স’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে চাঁদা দাবি, ভাঙচুর ও টাকা লুটের পাশাপাশি মামলা করলে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, আদালতের মামলার কপি হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।